[b]ঢাকা:[/b] বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য নিয়ে তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্য দিয়ে একসময় বাংলাদেশ নিজেই তথ্য-প্রযুক্তির মডেল হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
সোমবার বিকালে বেসিস মিলনায়তনে প্রতিষ্ঠানটির লোগো উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
জুনায়েদ আহমেদ পলক বলেন, প্রযুক্তিতে তারুণ্যের উদ্দীপনা আর উদ্ভাবনায় একসময় বাংলাদেশ বিশ্বে তথ্যপ্রযুক্তির মডেল হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন,আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই। আর এটা করা হবে তথ্য-প্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে। তারুণ্যের বিজয়ের পথ ধরে। এজন্য আমরা বেসিসের পক্ষ থেকে সবসময় পরামর্শ ও সহযোগিতা চাই।
বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ আহমেদ পলক বলেন,আমি বেসিসের নতুন রূপে আবির্ভাবকে স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বাস করি বেসিস বাংলাদেশের তথ্য প্রযুক্তির উন্নয়নে সামনের দিকে অবদান রাখবে।
আইসিটি মন্ত্রণালয় ও বেসিস একসাথে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে। নতুন লোগোর মাধ্যমে নতুন একটি ভিশন নিয়ে এগিয়ে চলা বেসিসের সাথে সরকারও কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বেসিস গণমুখী হয়ে সাধারণ মানুষকে আরো বেশি তথ্যপ্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে চায় বলে মন্ত্রীর উদ্দেশে বলেন বেসিস সভাপতি।
রাজনীতি
বাংলাদেশ নিজেই তথ্য-প্রযুক্তির মডেল হবে: পলক
ঢাকা: বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য নিয়ে তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্য দিয়ে একসময় বাংলাদেশ নিজেই তথ্য-প্রযুক্তির মডেল হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পল





