ঢাকার ধামরাইয়ে হরতালে গাড়ি ভাংচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে ধামরাই উপজেলায় নির্বাচনী প্রচারণার করতে গেলে ধামরাইয়ের কালামপুর ভালুম আতাউর রহমান কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই থানার ছোট ইকুরিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে মো. সানোয়ার (৪০),একই এলাকার মোহাম্মদ আমিনুর রশিদের ছেলে নাজমুল হাসান অভি (৩৫),মাওলানা বাশির উদ্দিনের ছেলে আব্দুল হান্নান (৩৫) এবং কুমরাইল এলাকার লাল মিয়ার ছেলে মো. সোহেল (৩০)।
ধামরাই থানার ওসি আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের বিরুদ্ধে হরতালে গাড়ি ভাংচুরসহ আইন-শৃঙ্খলা কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।
তবে ধামরাই থানায় খোঁজ নিয়ে আটকদের বিরুদ্ধে কোনো মামলা পাওয়া যায়নি।
[b]ধামরাই, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
রাজনীতি
ধামরাইয়ে ছাত্রদল নেতাসহ আটক ৪
ঢাকার ধামরাইয়ে হরতালে গাড়ি ভাংচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।





