চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতাসহ ১৬ছাত্রকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
এক যৌথ প্রতিবাদ বার্তায় শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, গত ১১ তারিখ বিকেলে চবি’র আব্দুর রহমান হলে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের হল সভাপতি জাহিদুল্লাহসহ ১৬ জনকে আটক করে পুলিশ।
আর পুলিশের অন্যায় গ্রেফতারকে অপকর্ম আড়াল করতে দেশীয় অস্ত্র ও ইসলামী বই উদ্ধারের কাহিনী সাজানো হয়েছে বলেও দাবি করা হয় প্রতিবাদ বার্তায়।
শিবির নেতারা বলেন, কোন কারণ ছাড়াই অযথা নিরীহ ছাত্রদের গ্রেপ্তার করে পুলিশ যে অমানবিকতার পরিচয় দিয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
নেতৃবৃন্দ বলেন, ক্যাম্পাসে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীদের আড়ালে রেখে নিরাপরাধ ছাত্রদের গ্রেপ্তার করে একদিকে নতজানু মানষিকতার আর অন্যদিকে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে পুলিশ।
স্বয়ং পুলিশ যদি ছাত্রদের সাথে বিমাতাসুলভ আচরণ করে তাহলে শিক্ষার্থীরা যাবে কোথায়-এমন প্রশ্ন তুলে শিবির নেতারা বলেন,নূন্যতম দায়িত্ববোধ থাকলে পুলিশের উচিৎ ছিল চিহ্নিত অস্ত্রধারীদের গ্রেপ্তার করে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা। অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দিতে হবে।
তারা বলেন, সন্ত্রাসীদের ন্যায় যদি পুলিশও সাধারণ ছাত্রদের উপর জুলুম করে তাহলে সন্ত্রাসী আর পুলিশকে একই দৃষ্টিতে দেখতে শুরু করবে ছাত্রসমাজ। যা জাতি জন্য নিদারুন লজ্জার বিষয়।
কেবি





