কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ও থানা পর্যায়ে নেতা-কর্মীদের মুক্তির দাবি এবং গুম ও খুনের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
শুক্রবার দলের দফতর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি সোমবার সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল। একই কর্মসূচি ৫ ফেব্রুয়ারি বুধবার থানা, পৌর ও কলেজসমূহে পালিত হবে।
এছাড়া ৭ ফেব্রুয়ারি শুক্রবার নিহত নেতা- কর্মীদের আত্মার মাগফিরাত কামনায় সকল ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ওবায়দুল হক নাসির ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালন করতে অনুরোধ জানিয়েছেন।
[b]ঢাকা, ১ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি),//এসএইচ[/b]