আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে প্রবেশকালে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক ওই যুবকের নাম নুরুল আলম খান রাসেল (৪০)।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেট দিয় প্রবেশকালে তল্লাশির সময় অস্ত্রসহ তাকে আটক করা হয়।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, আটক ওই ব্যক্তি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ সমাবেশস্থলে প্রবেশের চেষ্টা করছিলেন। প্রবেশপথে তল্লাশিকালে তার সঙ্গে থাকা অস্ত্রটি জব্দসহ তাকে আটক করা হয়েছে।

ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার শেখ মো. শামীম জানান, সমাবেশে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশের সুযোগ নেই। নিরাপত্তায় সতর্ক পুলিশ সদস্যরা রাসেল নামে ওই ব্যক্তিকে অস্ত্রসহ আটক করে। অস্ত্রের লাইসেন্স আছে কি-না, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

এমবি