একটি সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন চলবে বলে সাবেক খেলোয়াড়দেরকে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
শুক্রবার রাতে সাবেক ফুটবলার আমিনুল ইসলামের নেতৃত্বে নয়জনের একটি খেলোয়াড় দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।
সন্ধ্যা পৌনে ৭টায় খেলোয়াড়দের দল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। রাত সাড়ে ৯টার দিকে তারা কার্যালয় থেকে বের হন।
এ সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বলেন, "ম্যাডাম জানিয়েছেন যে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ববধায়ক সরকারের অধীনে অতি সত্ত্বর একটি জাতীয় নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন চলবে।"
আমিনুল ইসলাম সরকারকে চলমান সংকট নিরসনে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান সাবেক এই দেশসেরা গোলরক্ষক।
খেলোয়াড় দলে আমিনুল ছাড়াও উপস্থিত ছিলেন মাসুদুর রহমান, ইমতিয়াজ আহমেদ, শারমিন আকতার, জসিম উদ্দিন, লিটন, ইব্রাহিম প্রমুখ।
এমকে/জেডআই





