শনিবার (২২ জুলাই) দুপুরে ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের ঢাকা জজ কোর্ট শাখার উদ্যোগে আয়োজিত আইনজীবীদের পেশাগত মান-উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা জজ কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট মো: আবু বাক্কার ছিদ্দিকের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা এহসানুল হক, অ্যাডভোকেট লুৎফর রহমান, অ্যাডভোকেট মো: জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট সাইফুল্লাহ ইসলামাবাদী প্রমুখ।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘বিচারপ্রার্থী সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের নিজেদের দক্ষতার উন্নয়ন করতে হবে। শুধুমাত্র আইনের বই পড়ে বা মামলার কাগজপত্র পড়ে সফল উকিল হওয়া যাবে না। সফল হতে হলে আইন বই, সংশ্লিষ্ট কাগজপত্রের সাথে আদালতের প্রিসাইডিং অফিসারকেও পড়তে হবে, স্টাডি করতে হবে। যিনি যত বেশি দক্ষ বিচারক, তিনি তত ভালো আদেশ প্রদান করেন। আর যিনি যত বেশি দক্ষ আইনজীবী, তিনি তত ভালো রায় বের করে নিয়ে আসতে পারেন। পেশাগত দায়িত্ব পালনের সাথে সাথে একজন মুসলিম হিসেবে কুরআনের আদর্শে বলীয়ান হয়ে আইন অঙ্গনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় বিজ্ঞ আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মাতৃভূমি প্রিয় বাংলাদেশ এক গভীর সঙ্কট ও ক্রান্তিকাল অতিক্রম করছে। জনগণের বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার হরণ করা হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে। দেশের জনগণ আজ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। বঞ্চিত অসহায় প্রতিটি মানুষের ভাতের অধিকার চাই। জনগণের সকল ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চলছে। দেশের অভ্যন্তরীণ ব্যাপারে যেমন জনগণের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলও আমাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে।’

তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আইনজীবীসহ সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি