বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন।
আজ (১৩ ডিসেম্বর) রোববার সকালে তার করোনা রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। এদিন বেলা পৌনে ১২টায় নজরুল ইসলাম খান নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে নেগেটিভ রিপোর্ট পেলাম। চিকিৎসককে বলেছি যত দ্রুত সম্ভব আমাকে ছাড়পত্র দিলে বাসায় যাব।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় রেস্টে থাকবেন বলে জানান নজরুল ইসলাম খান।
গত ৩০ নভেম্বর বিকালে তার করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে। সেদিনই সন্ধ্যায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
এমবি





