ঢাকা-১০ আসনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। বিকেলে রবির প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, এ উপনির্বাচন জনগণ বর্জন করেছে। আমি এ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কার এনে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।

এখনও নির্বাচনের ফলাফল প্রকাশ হয়নি যদি প্রাপ্ত ভোটে আপনি বিজয়ী হন সেক্ষেত্রে কী করবেন? এমন প্রশ্নের জবাবে রবি বলেন, সেটা হলেও নাটক হবে। আমি সেই ফলাফল প্রত্যাখ্যান করছি।

এর আগে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় ধানমণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, প্রশাসনের সহযোগিতায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সব কেন্দ্র থেকে ধানের শীষের প্রায় ৮৫০ জন এজেন্টের বের করে দিয়েছে।

এএস