দশম জাতীয় সংসদ নির্বাচনে নবগঠিত মন্ত্রীপরিষদকে মেনে নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে উপজেলা নির্বাচনে ১৯ দল অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে শিল্পমন্ত্রীকে দেয়া এক সংবর্ধনায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বিগত দিনে মানুষ হত্যা, মা-বোনদের ইজ্জত আর শিশুদের দগ্ধ করার দায়ভার বিএনপি-জামায়াতকেই নিতে হবে। বাংলার মাটিতে সেসব হত্যাকারীদের বিচার হবে।
দলীয় নেতা-কর্মীদের হুঁশিয়ার করে মন্ত্রী বলেন, আপনারা এমন কোন কর্মকাণ্ড করবেন না, যাতে দল ও সরকার ক্ষতিগ্রস্ত হয়। দলের পরিচয়ে অপকর্ম করলে কাউকেই ছাড় দেয়া হবে না।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য শওকত হোসেন হিরণের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুল করিম, মহানগর যুবলীগের সভাপতি নিজামুল ইসলাম নিজাম প্রমুখ।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]
রাজনীতি
সরকারকে মেনেই ১৯ দল উপজেলা নির্বাচনে এসেছে
১৯ দলে দশম জাতীয় সংসদ নির্বাচনে নবগঠিত মন্ত্রীপরিষদকে মেনে নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।





