বেসরকারি চ্যানেল ৭১ টিভিতে গত মঙ্গলবার রাতে সম্প্রচারিত টকশো-তে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান, সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সাংবাদিক গোলাম মর্তুজা।
টেলিভিশনের অনএয়ারে যেটুকু অংশ প্রচারিত হয়েছে তা-ই কেবল দর্শক দেখেছেন। কিন্তু অনুষ্ঠানের বিরতি চলাকালীন সময়ে এক পর্যায়ে শামীম ওসমান ও আইভী দু'জনেই উত্তেজিত হয়ে কথা কাটাকাটি করেন।
এসময় ৭১ টিভির সিইও সামিয়া জামান, বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা ও সিনিয়র রিপোর্টার ফারজানা রূপা তাদেরকে শান্ত করার চেষ্টা করেন।
গতকাল (শনিবার) ইউটিউবে শামীম ওসমান ওআইভীর বাক-বিতণ্ডার সেই অংশটুকু ছাড়া হয়। টাইম নিউজ বিডির দর্শকদের জন্য ভিডিওটি সংযুক্ত করা হলো। দর্শকরা ইচ্ছে করলে নিচের লিংকের মাধ্যমে সরাসরি ইউটিউব থেকেও ভিডিওটি দেখতে পারেন।
ইউটিউব লিংক: http://www.youtube.com/watch?v=qVxYtXmgDo0
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ, কেবি





