বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও কারাবাসের দুই বছর পূর্তিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা।

আজ শনিবার সকাল থেকে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

ইতিমধ্যে বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেছে। সকাল থেকে সমাবেশের মঞ্চ বানানোর কাজ শুরু হয়।

বিএনপির আজকের সমাবেশকে সফল করতে শুক্রবার বিএনপি নেতাদের লিফলেট বিতরণ করতেও দেখা যায়। এ সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন কর্মসূচির ঘোষণাও আসতে পারে বলে জানান দলের নেতারা।

২০১৮ সালের আজকের দিনে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর খুব দ্রুত সময়ের মধ্যেই তিনি জামিনে বের হয়ে আসবেন বলে ধারণা করা হলেও তা হয়নি। বরং সাজা আরো বেড়েছে। তার মুক্তির জন্য দলও কার্যকর কোনো আন্দোলন করতে পারেনি। রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে দলের নেতারা এমন বক্তব্য দেয়ার মধ্যেই প্রতিবাদ সীমাবদ্ধ রেখেছেন।

 

এএস