ফরাসি পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকার কর্তৃক প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ বিকাল ৪:৩০টায় রাজধানীর বাড্ডা এলাকায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাহিত্য ও দাওয়াহ সম্পাদক রাজিবুর রহমান পলাশ। এসময় ঢাকার বিভিন্ন শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সমাবেশে শিবির নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ফরাসি ঘৃণিত পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকার পুলিশ প্রহরায় অট্টালিকার দেওয়ালে টাঙিয়ে প্রদর্শনের ব্যবস্থা করেছে। একবিংশ শতাব্দীতে কোন সভ্য জাতি, দেশ বা সরকার কারো মৌলিক বিশ্বাসের উপর এভাবে আঘাত হানতে পারে না। এর আগেও ২০১৫ সালে এ পত্রিকাটি রাসূল (সাঃ) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছিল। এ নীতিহীন অপকর্মের ফলে বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতার সৃষ্টি হয়েছিল যাতে বহু মানুষ নিহত হয়েছে। ফলে শুধু মুসলমান নয় বরং বিশ্বের শান্তিকামী দেশ ও মানুষ থেকে ধিক্কার ও ঘৃণা কুড়িয়েছিল ফ্রান্স। এবার শার্লি এবদোর সাথে সাথে ফরাসি সরকারের এই কান্ডজ্ঞানহীন আচরণ শান্তিকামী বিশ্ববাসীকে হতবাক করেছে। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমানসহ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে।
ফ্রান্স বরাবরই বিভিন্ন দেশকে গণতন্ত্র ও মানবাধিকারের ছবক দিয়ে আসছে। নিজেদের সভ্য হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপনের প্রয়াস চালিয়ে আসছে। কিন্তু ধর্মীয় বিশ্বাসের উপর এমন ঘৃণ্য আঘাত কিভাবে তাদের দেশ ও জাতিকে সভ্য হিসেবে প্রতিষ্ঠিত করে তা বিবেক সম্পন্ন মানুষের বোধগম্য নয়। এগুলো কোনভাবেই বাক স্বাধীনতা নয় বরং বাক স্বাধীনতার নামে চরম ধৃষ্টতা। এসব ঘৃণ্য কাজের পেছনে সহিংসতাকে উসকে দেওয়ার একটি অপপ্রয়াস থাকতে পারে বলে বিশ্ব বিবেক মনে করে। এগুলো কি শুধু অবমাননা, নাকি এর পেছনে মুসলমানদের বিরুদ্ধে কোন গভীর ষড়যন্ত্র রয়েছে তা বিবেচনায় নেওয়ার জন্য আমরা মুসলিম নেতৃবৃন্দসহ বিশ্ববাসীর প্রতি আহবান জানাচ্ছি। এমন নিকৃষ্ট কর্মকান্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহŸান জানাচ্ছি। এমন ধৃষ্টতা প্রতিরোধে মুসলিম উম্মাহর উচিৎ ঐক্যবদ্ধভাবে জোড়ালো প্রতিবাদ করা। একই সাথে মুসলিম উম্মাহকে ফরাসি পণ্য বর্জনের আহবান জানাচ্ছি। এসময় নেতৃবৃন্দ বিশেষভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের এমন ঘৃণ্য কাজের প্রতিবাদ জানানোর জন্য আহŸান জানান।
নেতৃবৃন্দ বলেন, মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে, মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করলে আমরা চুপ থাকবো; বরং সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানেরই ঈমানের দাবী। আমরা অবিলম্বে ফরাসি পত্রিকা ও সরকারিভাবে প্রদর্শিত ব্যঙ্গাত্মক কার্টুন প্রত্যাহার ও কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার আহবান জানাচ্ছি।
এএস





