এবার দেশের উপজেলাগুলোতেও খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি করবে সরকার। স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার থেকে সারা দেশের প্রতিটি উপজেলায় খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রির কার্যক্রম চালু হবে। 
তবে সারাদেশে ওএমএস চালু হওয়ায় চলতি সেপ্টেম্বর থেকে আগামী তিন মাস ৫০ লাখ হতদরিদ্র পরিবারের ১০ টাকা কেজি দরে চাল বিক্রির খাদ্যবান্ধব কর্মসূচি সাময়িকভাবে স্থগিত থাকবে।
উল্লেখ্য, চালের দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় স্বল্প আয়ের মানুষের জন্য গত রবিবার থেকে দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে খোলাবাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি শুরু করেছে সরকার। প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ১৭ টাকায় বিক্রি করা হচ্ছে্‌।
এমএ