যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের গুলিতে দুই ছাত্রশিবির নেতা আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে  গুলিবিদ্ধ হন বলে দাবি করেছেন চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান।

আহতরা হলেন- চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি উপজেলার স্বরূপদহ ইউনিয়নের চুটারহুদা গ্রামের আব্দুর রহমানের ছেলে ইসরাফিল হোসেন (২০) এবং উপজেলা শাখার সাহিত্য সম্পাদক নারায়ণপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে রুহুল আমিন (১৯)।

তবে এই দুই ছাত্রশিবির নেতার পরিবারের সদস্যরা দাবি করেছেন, বুধবার রাতে পুলিশ এই দু'জনকে ধরে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে পরিবার দু'টির সদস্যরা চৌগাছা থানার হাজতখানায় গিয়ে ইসরাফিল ও রুহুলকে দেখতে পান। পরে বৃহস্পতিবার রাতে রুহুল ও ইসরাফিল গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশই দুই পরিবারকে খবর দেয়।রাত ১২টার দিকে তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এমবিএইচ