মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিদেশি বন্ধুদের প্রদত্ত সম্মাননা ক্রেস্টের স্বর্ণ চুরির ও প্রতারণার ফলে দেশ ও সরকারের সম্মানহানি হয়েছে বলে মন্তব্যে করেছেন মুক্তিযুদ্ধ একাডেমীর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিদেশি বন্ধুদের প্রদত্ত সম্মাননা ক্রেস্টের চুরির সঙ্গে জড়িতদেরর অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন ও প্রতীকি অনশন পালন করেন তারা। পরে মুক্তিযুদ্ধ একাডেমীর নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়র মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেনে।
মানববন্ধনে একাডেমির সভাপতি ড.আবুল আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- একাডেমির সাধারণ সম্পাদক আনোয়ার ফরিদী, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিলের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ খান, মহাসচিব এস এম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ খান, সাবেক মহাসচিব ড.এস.এম.জাহাঙ্গীর আলম, স্বাধীনতা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা খান আকরাম, মো.হাসান, মো.সিরাজুল ইসলাম খান বাচ্চু প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিলের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ খান বলেন, সম্মানের জন্য কাউকে ডেকে এনে আমরা অসম্মান করতে পারি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বিদেশি বন্ধুদের যথাযথ সম্মান দেয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে সম্মানের ব্যবস্থা করেছিলেন। কিন্তু এই সম্মান মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব গোলাম মোস্তাফা স্বর্ণ চুরি করে দেশের সম্মানহানি করেছেন। মুক্তিযুদ্ধাদের ঐতিহ্য ও সম্মানকে কলিঙ্কত করেছেন। তিনি বলেন, এখন মুক্তিযুদ্ধা কেন্দ্রীয় কাউন্সিলের নামে নির্বাচনের ব্যবস্থা করছেন তিনি।
মনোরঞ্জন ঘোষাল বলেন, সম্মাননার ক্রেস্টের স্বর্ণ ষোল আনাই ছিল মিছে। এই ঘটনা পুরো বাঙ্গালি জাতিকে অসম্মানিত করেছে মন্ত্রণালয়ের সচিব। তাকে শুধু ওএসডি করলেই হবে না, আইনগত বিচার করতে হবে। তার এই স্বর্ণ চুরির কারণে দেশে-বিদেশে সরকারের সম্মান কমেছে।
[b]ঢাকা, ৮মে, এইচএম (টাইমনিউজবিডি.কম)// কেএইচ
[/b]
রাজনীতি
দেশ ও সরকারের সম্মানহানি হয়েছে: মুক্তিযুদ্ধ একাডেমী
মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিদেশি বন্ধুদের প্রদত্ত সম্মাননা ক্রেস্টের স্বর্ণ চুরির ও প্রতারণার ফলে দেশ ও সরকারের সম্মানহানি হয়েছে বলে মন্তব্যে করেছেন মুক্তিযুদ্ধ একাডেমীর নেতৃবৃন্দ





