রাজনৈতিক কর্মসূচিতে সেলফি তুলে ফেসবুক বা টুইটারে পোস্ট করার খবর আছে বিশ্বের অনেক নেতার। তবে বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতার সেলফি তোলার খবর পাওয়া যায়নি। তবে জাপা চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের তেমন একটি সেলফি প্রকাশ পেয়েছে।

সেলফিতে এরশাদকে হাস্যজ্জল দেখা যাচ্ছে। তার সঙ্গে সেলফি তুলে দুই গণমাধ্যম কর্মীও আনন্দিত।

সম্প্রতি এক গণমাধ্যম অফিসে গিয়েছিলেন এরশাদ। সেখানে গিয়ে ওই প্রতিবেদকদ্বয়ের সঙ্গে সেলফি তোলেন এরশাদ। আলোচনা হচ্ছে- এটিই এরশাদের প্রথম প্রকাশিত সেলফি।

নানা কারণে আলোচিত-সমালোচিত এরশাদ। সকালে এক কথা বলেন, তো বিকালে বলেন আরেক কথা। তাই এরশাদের ছোট ভাই জিএম কাদের বলেছিলেন, এরশাদ খুবই আনপ্রেডিকটেবল। একারণেই এরশাদকে নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলে রসালো আলোচনা। দুই বড় রাজনৈতিক দলের ৫ জানুয়ারির কর্মসূচিকে ঘিরে যখন দেশজুড়ে টানটান উত্তেজনা। ঠিক তখনই সেলফি তুলে নতুন করে আলোচনায় এলেন এরশাদ।

কেএইচ