দেশের রাজনীতিবিদদের সম্মানে তাদের সঙ্গে ইফতার করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান টাইমনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিশিষ্ট্য রাজনৈতিক ব্যক্তিদের এরইমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।
ঢাকা, এমএইচ, ২জুলাই (টাইমনিউজবিডি.কম)//এএইচ





