বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন বিএনপিপন্থী আইনজীবীদের একটি দল।
আসন্ন ঢাকা বারের আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষ্যে বিএনপিপন্থীদের প্যানেল ঠিক করতে খালেদা জিয়ার নির্দেশনা নিতে তারা সাক্ষাৎ করছেন বলে জানিয়েছে দলীয় সূত্র। আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি এ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
সোমবার চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত ৯টায় এ বৈঠক শুরু হয়েছে।  
এতে বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গনশিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাড. সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে প্রায় শতাধিক আইনজীবি উপস্থিত আছেন।
[b]ঢাকা, এমএইচ, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]