আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরই আওয়ামী লীগে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার (২৪ নভেম্বর) জোট-মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি একথা বলেন। এর আগে জোটের নেতাদের সাথে সিরিজ বৈঠক করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তৈরির কাজ শেষ পর্যায়ে সভাপতির অনুমতি পেলে আগামী মাসের ১১ তারিখ ঘোষণা হতে পারে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে উল্লেখ করে বলেছেন, আর সেই নির্বাচনে বিএনপি তাদের অস্তিত্ব রক্ষার্থেই অংশগ্রহণ করবে।
দেশের মানুষ আর বিএনপিকে ভোট দিবে না- উল্লেখ করে বলেন, কেননা দলটি বিভিন্ন সময় দেশে নৈরাজ্য সৃষ্টি করে নারী-শিশুসহ অগণিত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে।
এসএম





