বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমির আব্দুল হালিম বলেছেন, ঈদের পর জীবন দিয়ে হলেও রাজপথে নেমে তত্ত্বাবধায়কের দাবি আদায় করা হবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে মহানগরী জামায়াত আয়োজিত সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, অতীতে জামায়াত রাজপথে ছিল আগামীতেও থাকবে।
এসময় তিনি সকল বাধা উপেক্ষা করে দেশের সচেতন জনগোষ্ঠীকে সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।
আব্দুল হালিম আরও বলেন, তাকওয়া ও আত্মশুদ্ধির জন্য রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে। এ মাসে বিশ্বমানবতার মুক্তির সনদ হিসাবে মহাগ্রস্থ আল-কুরআন নাযিল হয়েছে। জামায়াতে ইসলামী কুরআনের সমাজ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। তিনি কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য গণমাধ্যম কর্মীসহ সকল পেশার মানুষ সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, আমরা যখন ইফতার মাহফিলে সমবেত হয়েছি তখন ফিলিস্তিনের গাজা উপত্যকা মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে। তিনি এই বর্বোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে গুহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার ভূমিকা পালনেরও আহবান জানান।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার পরিচালনায় ইফতার মাহফিলেি আরও বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি রুহুল আমীন গাজী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, বিশিষ্ট কলামিষ্ট সাদেক খান, ঢাকা সাংবাদিক ইউনিয়ের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, বিশিষ্ট কলামিষ্ট মোবায়েদুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম এ আজিজ, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুস শহীদ, ঢাকা রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন ও সাংবাদিক শহীদুল ইসলাম প্রমূখ।
ইফতার মাহফিলে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, আমার দেশের সাবেক সিনিয়র সহকারী সম্মাদক সঞ্জীব চৌধুরী, কলামিষ্ট নূরুল আমীন, নতুন বার্তা সম্মাদক সরদার ফরিদ আহমদ, নয়াদিগন্তের বার্তা সম্পাদক আযম মীর ও কলামিষ্ট আব্দুল আউয়াল ঠাকুর প্রমুখ।
জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ডা. রিদওয়ান উল্লাহ শাহিদী ও মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ // জেআই





