বিএনপি চেয়ারপারসন ১৯ দলীয় জোট নেতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সদ্য কারামুক্ত স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সদ্য কারামুক্ত স্বেচ্ছাসেবক দলের এ নেতা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।
২৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনির সঙ্গে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামকেও গ্রেফতার করা হয়। পরে ড. আর এ গনিকে পুলিশ ছেড়ে দিলেও আমিনুল ইসলামকে কারাগারে পাঠায়।
[b]ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
খালেদা জিয়াকে সদ্য কারামুক্ত নেতার শুভেচ্ছা
বিএনপি চেয়ারপারসন ১৯ দলীয় জোট নেতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সদ্য কারামুক্ত স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।