কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক বুধবার সকাল ১১ টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দলের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
ওএফ





