আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ভেজাল মাল নিয়ে দলকে শক্তিশালী করার চিন্তা বাদ দিতে হবে। একথা নেত্রীকেও বলতে হবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ হত্যাকান্ডের সঙ্গে জড়িত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আশা করি এ হত্যাকান্ডর মূল হোতা নূর হোসেনকেও অতি শীগ্রই গ্রেফতার করা হবে। এ মাল আওয়ামী লীগের না। এ মাল অন্য মাল।
সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম ওয়াজেদ মিয়ার স্মরণ সভা ও চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের হত্যাকান্ডের সত্য উদঘাটান হওয়া দরকার। এ সত্য উদঘাটনে দেশের সকলকে এগিয়ে আসতে হবে। জাতীয় জীবনে এগিয়ে যাওয়ার জন্য এটা উদঘাটন হওয়া প্রয়োজন। এ সময় তিনি এ সত্য উদঘাটনের জন্য সরকারকেও আহ্বান জানান।
খালেদা জিয়ার র‌্যাব বিলুপ্তের দাবি অযৌক্তিক দাবি করে তিনি বলেন,  র‌্যাবের জন্ম তারাই দিয়েছে। এর বিলুপ্ত হলে যে সকল সমস্যার সমাধান হবে এটা তার ভুল ধারণা। বিলুপ্ত সংস্কৃতি রাজনৈতিক নয়। তবে র‌্যাবের সংস্কার আবশ্যক । র‌্যাবকে জবাবদিহিতার আওতায় আনারও আহ্বান জনান সাবেক এ মন্ত্রী।
আওয়ামী লীগের এ নেতা বলেন, দলে ও প্রতিষ্ঠানে যতই গণতন্ত্র বাড়বে দেশে ততই আলো ছড়াবে। এতে দেশ, জাতি ও গণতন্ত্র উপকৃত হবে।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো: সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ন কবির মিজি প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১২ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]