রাজধানীর উত্তরাতে গণসংযোগ করেছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। এসময় আনিসুল হক তার প্রতীক ঘড়ি মার্কায় ভোটারদের কাছে ভোট চান।
আজ রোববার সকাল থেকেই আনিসুল হক উত্তরাতে গণসংযোগ করেন। এসময় আনিসুল হকের পাশাপাশি আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আফসার উদ্দিন ঝুড়ি মার্কায় ভোট দেয়ার জন্য প্রচারণা চালান।
আনিসুল হক উত্তরার জসিমুদ্দিন মোড়ে পথসভা করেন এবং উত্তরার বিভিন্ন সেক্টরে গণসংযোগ করেন।
এ সময় আনিসুল হকের সাথে উপস্থিত ছিলেন, গাজীপুর আওয়ামী লীগের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, বিমান বন্দর থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ আলম, দক্ষিণখান ছাত্রলীগের সেক্রেটারি ফয়েজ আহমেদ।
ইআর





