ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল করিম খান ঢাকায় ইসলামি নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভায় বলেন, শাপলা চত্বরের রক্তাক্ত ইতিহাসের সাথে ধৃষ্টতা প্রদর্শন করে আলেম সমাজের কিছু অতি উৎসাহী ও তল্পিবাহক ওলামা সোহরাওয়ার্দীতে কওমি মাদরাসা সনদের স্বীকৃতির যে শোকরানা মাহফিল করলেন তা এ দেশের মুসলিম মিল্লাতকে বড়ই ব্যথিত ও বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে।

সর্বস্তরের কওমি আলেম নন, এ জন্য কতিপয় তল্পিবাহক দালাল দায়ী।

তিনি আরো বলেন, এই মহাসম্মেলন একদিন মহাবিপদের কারণ হয়ে দাঁড়াবে। তবে একটি কথা সবাইকে স্মরণ রাখতে হবে বাস-ট্রাক বোঝাই করে সমাবেশে উপস্থিত করলেই ভোটের আশা করা যায় না এবং তা পরণও হবে না। কারণ কোনো মুসলমান জেনে-শুনে ইসলামের বিরুদ্ধে নাস্তিক্যবাদী ও সেক্যুলারদের ভোট দেবে না। আর এই বিষয়ে আলেম-ওলামা সাধারণ মানুষের চেয়ে বেশি সচেতন বটে। এটা আওয়ামী সরকারের একটি নির্বাচনী কৌশল ছাড়া কিছুই নয়। এটা আজ সমগ্র মুসলিম জাতির কাছে স্পষ্ট হয়েছে। তাই এতে মুসলিম জাতিকে ব্যথিত না হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

এতে আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো: মোসাব্বির রহমান মোল্লা সাব্বির, সহমহাসচিব মাওলানা কামরুজ্জামান রুকন, ঢাকা মহানগরের সদস্য সচিব মাওলানা মো: আনোয়ার হোসেন, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো: ইলিয়াস রেজা ও মো: এনামুল হক মাদানী প্রমুখ। বিজ্ঞপ্তি।