আওয়ামী লীগরে প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সারা দেশে চোরাগোপ্তা হামলার ঘটনায় হুকুমের আসামি হিসেবে খালেদ জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা হওয়া প্রয়োজন।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র রক্ষা পরষিদ আয়োজিত ‘চলমান রাজনীতি গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া অসুস্থতার নামে ভান করছেন। জনগণের সহানুভূতি পাওয়ার জন্য তিনি এটি করছেন। সত্যিই অসুস্থ হলে হাসপাতালে নিয়ে তাকে স্বাস্থ্য পরীক্ষা করা হোক।
এমকে





