ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) বিএনপির মেয়রপ্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের গাড়িতে ককটেল বোমা হামলা হয়েছে।
শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উত্তর সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের ইব্রাহিমপুরে মণিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ শাখা-২ কেন্দ্র পরিদর্শনে গেলে তার গাড়িতে এই ককটেল হামলার ঘটনা ঘটে।
এসময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তাবিথ আউয়ালের মিডিয়া সমন্বয়ক মাহমুহ হাসান এই তথ্য জানিয়েছেন। তবে হামলায় আলাল অক্ষত রয়েছেন বলেও জানান তিনি।
এমবি





