আওয়ামী লীগ আরও ক্ষমতায় এলে দারিদ্র্য দূর করা সম্ভব। তবে দারিদ্র্য দূর করা একটি বড় চ্যালেঞ্জ বলে, মন্তব্য করনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজের ৮৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুহিত এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আরও একবার ক্ষমতায় এলে দারিদ্র্য দূর করা সম্ভব। তবে তার মন্তব্য, দারিদ্র্য দূর করা একটি বড় চ্যালেঞ্জ। কারণ এখনও দেশে দুই কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে।

তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে চাই না। অবসর সময় কাটাতে চাই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে না করার সুযোগ থাকে না। এ বিষয়ে আগামী এপ্রিলে জানাতে পারব।’

মুহিত বলেন, ‘দেশের সেবা করতে হলে মন্ত্রী থাকার দরকার হয় না। তবে মন্ত্রী থাকলে বেশি সেবা করা যায়।’ ব্যাংকিং খাতে বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেছেন মুহিত। তিনি মনে করেন, এ সমস্যার পেছনে সরকার ও ব্যক্তি খাত দুটোই দায়ী।

অর্থমন্ত্রী বলেন, ‘এসব ব্যাপারে বড় বড় বিনিয়োগকারীকে ছাড় দিতে হয়। যে কোনো বিষয়ে তাদের শাস্তি দেওয়া কোনো পদ্ধতি হতে পারে না।’ অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অর্থমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।