দুর্নীতি ও লুটপাট বন্ধে কার্যকর উদ্যোগসহ সামাজিক সুরক্ষা ও সুষম উন্নয়নে জনস্বার্থের বাজেট করার দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
রবিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তারা এ দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, আসন্ন বাজেটে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমরা ৭ দফা দাবি উত্থাপন করছি, যা বাজেটে অন্তর্ভূক্ত করা হোক এবং জনপ্রত্যাশা পূরণের উদ্যোগ নেয়া হোক।
দাবিগুলো হলো- বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি না করা। বিদ্যুৎ খাতে দুর্নীতি বন্ধ করে পল্লী অঞ্চলের জন্য বাজেট বরাদ্ধ করা। গ্রামও শহরে গরীবদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করা। সমতল আদিবাসীদের জন্য আর্থসামাজিক উন্নয়নে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা। শিক্ষা উন্নয়নে কারিগরি শিক্ষাখাতে বাজেট বাড়ানো।
আন্তঃজেলা রেল যোগাযোগ গড়ে তোলাসহ গণপরিবহন ও রেল উন্নয়নে বাজেট বাড়ানো। কৃষি ও কৃষকের স্বার্থে আদালত প্রতিষ্ঠাসহ মাছ, মুরগি ও পশুপালন খাতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে করা। নারী শ্রমিকদের নিরাপত্তা ও প্রজনন স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো।
উপর্যুক্ত ৭ দফা আসন্ন বাজেটে অন্তর্ভূক্ত করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টির নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
এমএ





