তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,খালেদা জিয়া তোষামোদিতে বিশ্বাস করেন। তিনি তৃতীয় পক্ষের হয়ে এ দেশে খেলছেন।
শনিবার সকালে জাতীয় সংসদের ২০১৫-২০১৬ প্রস্তাবিত অর্থবছরে সাধারণ বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা কাপ-পিরিচের মতো এত ঠুনকো নয় যে, একটু টোকায় ভেঙে পড়বে।
ইনু আরো বলেন, আমরা বীরের জাতি। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা করে দেশ স্বাধীন করেছি।
এআর





