দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে বিএনপির স্থানীয় পর্যায়ের আরও ৮নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় দলের  দফতরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই বহিষ্কারের কথা  ও কারন দর্শানোর কথা জানানো হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে ময়মনসিংহ উত্তর জেলাধীন ধোবাউড়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শামসুর রশিদ মজনু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক, ফরিদপুর জেলাধীন চরভদ্রাসন উপজেলা বিএনপি’র সদস্য বাদল আমিন ও মো: আরমান।
লক্ষীপুর জেলার কমলনগর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোশাহিদ আলম মুরাদ এবং নবীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে।
এছাড়া উদ্দেশ্য প্রনোদিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি আনিসুজ্জামান বাবু এবং সাধারণ সম্পাদক গউছুল আযম ডলার এর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবেনা তা আগামী ৩৬ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে তাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে।
[b]ঢাকা, এমএইচ, ৫ মার্চ (টাইম নিউজবিডি.কম)// জেআই[/b]