জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে পরিকল্পিতভাবে হত্যা করার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করছে দলটি।
তবে ওইদিন সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান থাকায় চাঁপাইনবাবগঞ্জকে হরতালের আওতামুক্ত ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে হিন্দু সম্প্রদায়ের ধর্মপ্রাণ তীর্থযাত্রীগণ জেলার শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুর নামক স্থানে গঙ্গাস্নানের জন্য গমন করবেন।
জেলার হিন্দু সম্প্রদায়ের অনুরোধের প্রেক্ষিতে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের সুবিধার্থে চাঁপাইনবাবগঞ্জ জেলা হরতালের আওতামুক্ত থাকবে।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি.কম) // এসআর
[/b]
রাজনীতি
গঙ্গাস্নান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ হরতালের আওতামুক্ত
জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে পরিকল্পিতভাবে হত্যা করার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করছে দলটি।