বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি মাস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে চিকিৎসা সেবা দিবেন। এছাড়া সেখানে চিকিৎসা নেয়া রোগীদের বিনামূল্যে ঔষুধ দেয়া হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানটি সকাল ১০টায় উদ্বোধন করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

মেডিকেল ক্যাম্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকগণ ছাড়াও ড্যাব এর সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় উপস্থিত থেকে কর্মসূচি সফল করার অনুরোধ জানিয়েছেন ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এমএইচ/ এআর