জাতীয় ঐক্যফ্রন্টের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় আসার পথে বাংলাদেশ লেবার পার্টির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (০৬ নভেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মতিঝিল জনতা টাওয়ার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত নেতারা হলেন- মুগদা থানা লেবার পার্টি নেতা ওমর ফারুক ও পিরোজপুর জেলা জেলা লেবার পার্টি নেতা সুশান্ত কুমার।
আজকের এই জনসভা থেকে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি আদায়ে আগামী দিনের কর্মসূচি ও নতুন বার্তা দেবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন এই জোট।
আজ (০৬ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের এই জনসভা শুরু হবে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর আগে সিলেট ও চট্টগ্রামে সফল জনসভা করেনতুন এই জোটটি।
ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন জনসভায় প্রধান অতিথি থাকবেন আর প্রধান আলোচক থাকবেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমবি





