নড়াইল থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন মাশরাফি বিন মোর্তজা এবং মাগুরা থেকে অংশ নিতে পারেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ বিষয়টি জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

মঙ্গলবার (২৯ মে) একনেকের সভা পরবর্তী ব্রিফিং এ একথা জানান পরিকল্পনামন্ত্রী।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে সবাই তাকে সহায়তা করবেন। যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তারপরও তাকে সহায়তা করবেন। 

এসময় তিনি বলেন, সাকিবের বাড়ি তো মাগুরায় আর মাশরাফি নড়াইল এক্সপ্রেস। মাশরাফির তো আগামী নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনা আছে। আপনারা তার জন্য দোয়া করবেন।

সাকিবের ব্যাপারে মন্ত্রী বলেন, সাকিব তো নির্বাচনে দাঁড়াবেই। সবাই তো বড় হয়ে গেছে। এখন আর কেউ বসে নেই। আমিও নির্বাচনে দাঁড়িয়েছিলাম।

 এসএম