বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর আবারও স্মারকলিপি দিচ্ছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেবেন।

হাসিনা আহমেদ গণমাধ্যমকে জানান, তার স্বামীকে ফেরত না পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে যাবেন।

এর আগে ১৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর স্মারকলিপি দেন সালাহ উদ্দিনের স্ত্রী।

তার অভিযোগ, ১০ মার্চ রাত ৯টা থেকে ১০টার মধ্যে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সালাহ উদ্দিনকে ধরে নিয়ে যান।

এআর