গুম-খুনের বিরুদ্ধে বিএনপির ডাকা রোববারের গণঅনশনে যোগ দিবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন বিকাল ৪টায় প্রেস ক্লাবে গণঅনশনে যোগ দিয়ে তিনি সংহতি প্রকাশ করবেন।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার এক ব্রিফিং এ কথা জানান।
দলটির মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে সকাল নয়টা থেকে অনশন শুরু হবে, চলবে বিকেল ৫টা পর্যন্ত।
রিজভী অভিযোগ করেন, সারাদেশে গুম, খুন অপহরণের ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। আর এ গুম খুনের নেতৃত্ব দিচ্ছেন সরকারের কতিপয় আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সদস্যরা।
তিনি এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন- ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]