২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ সমর্থনে রাজধানীর উত্তরায় মিছিল করেছে জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানা।

রোববার সকালে উত্তরার সোনারগাঁ জনপথ মোড় থেকে শুরু হয়ে খালপাড় এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

উত্তরা পশ্চিম থানা আমীর আবদুল্লাহ রেজার নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, থানা আমীর আবদুল্লাহ রেজা, সেক্রেটারী মাহবুবুর রহমান, জামায়াত নেতা আবুদল্লাহ সা’দ, জামায়াত নেতা মোস্তাকিম, মশিউর মাসুদ, জাহাঙ্গীর প্রমুখ।

বক্তারা অবিলম্বে গণবিচ্ছিন্ন এ সরকারকে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানান। তারা বলেন, অন্যথায় জনগনের দাবি আদায়ের জন্য অবরোধ তীব্র থেকে তীব্রতর করা হবে ইনশাল্লাহ।

এআর