জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন বলেছেন, দেশ ও জাতি আজ 'বিপন্ন'। 'নতুন বছরে বিপন্ন দেশ ও জাতিকে রক্ষা করতে চাই' বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলা নববর্ষ উপলক্ষে রোববার এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
সাবেক রাষ্ট্রপতি বলেন, বিগত ১৪২০ সালের তিক্ত অভিজ্ঞতাকে মুছে ফেলে আমরা আগামী বছরের সময়টুকুকে স্মরণীয় করে রাখতে চাই, বিপন্ন দেশ ও জাতিকে রক্ষা করার মধ্যমে।
এরশাদ আরও বলেন, নতুন বছরে জীবনের পুঞ্জীভূত সমস্যার সমাধানে অগ্রগতি হবে। সন্ত্রাসমুক্ত সমাজ, হিংসা হানাহানির অবসান এবং অর্থনৈতিক মুক্তি ও সুখী-সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে যে কোনো ত্যাগ স্বীকারের অঙ্গীকার গ্রহণ করতে হবে নতুন বছরের শুরুতেই।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
রাজনীতি
দেশ ও জাতি আজ বিপন্ন- এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন বলেছেন, দেশ ও জাতি আজ 'বিপন্ন'। 'নতুন বছরে বিপন্ন দেশ ও জাতিকে রক্ষা করতে চাই' বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।