জনস্বার্থ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান দিপুকে বহিস্কার করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বহিস্কারের বিষয়টি জানায় যুবলীগ।
আজ ১০ আগষ্ট দৈনিক প্রথম আলো পত্রিকার শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘‘ গোপালগঞ্জে ফসলী জমিতে যুবলীগ নেতার শিল্প পার্ক” শীর্ষক সংবাদের প্রতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
উক্ত প্রতিবেদনে গোপালগঞ্জের মোকশেদপুর উপজেলায় ফসলী জমিতে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান দিপুর শিল্প পার্ক প্রতিষ্ঠা সংক্রান্ত বিস্তারিত সংবাদে জনাব দিপুর কর্মকান্ড বর্তমান সরকারের নীতিমালা এবং নৈতিকতা ও জনস্বার্থ পরিপন্থী বলে যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নিকট প্রতিয়মান হয়।
এমতাবস্থায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি প্রাথমিক অনুসন্ধানে সত্য প্রতিয়মান হওয়ায় নৈতিকতা এবং সরকারের নীতিমালা পরিপন্থি কর্মকান্ডে সংশ্লিতার অভিযোগে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শেখ আতিয়ার রহমান দিপুকে সংগঠন থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। এ
কই সাথে কেন তাকে স্থায়ী ভাবে বহিস্কার করা হবে না আগামী ১৫ দিনের মধ্যে সংগঠনের চেয়ারমান বরাবর তার কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে।
এফএফ





