বিএনপির নেতাকর্মীদের গুম করার সময় পুলিশের রাইফেলে গুলি থাকলেও নিজেদের নিরাপত্তা তারা দিতে পারছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

আলাল বলেন, যাদের ইতিহাসের সাথে ‘নিখিল পাকিস্তান’ রয়েছে তারা নিজেদের কিভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল বলে দাবী করে।  

শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) আয়োজিত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

মোয়জ্জেম হোসেন আলাল বলেন, দেশে এখন আইনশৃংঙ্খলা পরিস্থিতি এমন অবনতি হয়েছে যে, পুলিশ নিজেদের নিরাপত্তা নিজেরাই দিতে পারছে না। তবে বিএনপির নেতাকর্মীদের গুম করার সময় পুলিশের রাইফেলে ঠিকই গুলি ছিল।

যাদের দলের নামের সাথে নিখিল পাকিস্তান যুক্ত তারা কি ভাবে নিজেদের স্বাধীনতার চেতনায় বিশ্বাসী দাবি করে প্রশ্ন করে তিনি বলেন, ১৭৭০ সালের ৬ই জুন নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছিল। সেই কাউন্সিলে শেখ মুজিব সভাপতি ছিলেন। এর পর যখন ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে নিখিল পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিল হয় তখন কেউ বলেনি যে ‘নিখিল পাকিস্তান থেকে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগে রুপান্তর হয়েছ।’

হোসাইন মোহাম্মদ এরশাদকে জাতীয় বেইমান উল্লেখ করে সাবেক এ ছাত্র নেতা বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য প্রথম ছোবল মেরেছিল এরশাদ। এর কিছুদিন পর শহীদ জিয়ার ছবি মাথায় কারে ভাল মানুষ হওয়ার নাটক করেছিল। কিন্তু তার উদ্যেশ্য কোন দিনও সফল হয়নি।

আয়োজক সংগঠনের সভাপতি লায়ন মিয়া মোহাম্মাদ আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশারফ হোসেন,স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, জিয়া নাগরিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আনাস আব্দুল বাসেত মাস্টার প্রমুখ।

এমএ