মৃত্যুদণ্ডাদেশের সংক্ষিপ্ত রায়ের কপি আইনানুগ প্র্রক্রিয়ায় কারা কর্তৃপক্ষের কাছে না পৌঁছানো পর্যন্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
শনিবার সন্ধ্যায় রাজধানীতে সম্পত্তি নিবন্ধন সারগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সব ধরণের আইনী প্রক্রিয়া সম্পন্ন না করে কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা হবে না।
আপিল বিভাগের সংক্ষিপ্ত রায় এখনো ট্রাইব্যুনালে পাঠানো হয়নি বলে জানন আইনমন্ত্রী।
এএইচ





