পৌরসভা নির্বাচনে সারা দেশে বেশ কয়েকটি কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিএনপির নেতা-কর্মীরা এসব কেন্দ্র অবৈধভাবে দখল করেছে বলে চিঠিতে উল্লেখ করেছে দলটি। এসব ঘটনায় বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ।

বুধবার বিকেলে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে লিখিতভাবে এ অভিযোগ করেন। পরে উপস্থিত সাংবাদিকদের কাছেও তিনি এ অভিযোগ করেন।

এসএইচ