সরকারের কোন খাতে, কত টাকা বরাদ্দ দেয়া হচ্ছে তা ধারাবাহিকভাবে প্রচারের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরুন। এর ফলে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহীতার বিষয়টি নিশ্চিত হবে বলে মন্তব্য করে বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সমুন্নয় ও মানুষের জন্য এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘তথ্য অধিকার আইন ও প্রান্তজন-বান্ধব সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
গণমাধ্যম কর্মীরা তথ্য অধিকার আইন সম্পর্কে উদাসীন উল্লেখ করে ইনু বলেন, সামাজিক দায় বদ্ধতা থেকে তথ্য অধিকার আইনের সুফল জনগণের সামনে তুলে ধরলে এই আইনের বাস্তবায়ন সফল হবে। এর ফলে পিছিয়ে পড়া মানুষরাও তথ্য অধিকার আইনের সুফল ভোগ করতে পারবেন।
তথ্য গোপন রাখলে দূর্নীতির সুযোগ থাকে এমন ঈঙ্গিত দিয়ে তিনি বলেন, সরকারের প্রতিটি মন্ত্রনালয়েরই নিজ উদ্যোগে নিজেদের তথ্যগুলো নির্দিষ্ট বিভাগের সহায়তা জনগণের সামনে তুলে ধরতে হবে।
তবে সরকারী কোনো বিভাগ কিংবা কর্মকর্তা তথ্য দিতে অপরাগতা প্রকাশ করলে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের অজ্ঞতা, দূর্নীতি, দলবাজী ও দায়িত্বের প্রতি উদাসীনতার কারণেই প্রান্তজনরা তথ্য অধিকার আইন থেকে বঞ্চিত হচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, দূর্নীতি ও দলবাজী সামজিক ব্যাধী যা গণতন্ত্রকে দূর্বল করে। তবে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। কিন্তু তেঁতুল হুজুর ও জঙ্গীবাদের পক্ষে ওকালতি করলে সামাজিক শৃংখলা, অর্থনীতি ও গণতন্ত্র রক্ষা করা যাবে না। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে দরে তিনি বলেন, পিছিয়ে পড়া জনগণকে সংবিধান অনুযায়ী সমকাতারে নিয়ে আসার জন্য সরকার কাজ করছে।
অর্থনীতিবিদ ইব্রাহীম খালিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সমুন্নয়ের প্রকল্প সমন্বয়কারী দিলরুবা ইয়াসমীন, তথ্য কমিশন সচিব ফরহাদ হোসেন, প্রধান তথ্য কমিশনার মো. ফারুক প্রমুখ।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
কোথায় কি বরাদ্দ হচ্ছে তা প্রকাশ করুন : গণমাধ্যমকে ইনু
সরকারের কোন খাতে, কত টাকা বরাদ্দ দেয়া হচ্ছে তা ধারাবাহিকভাবে প্রচারের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরুন। এর ফলে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহীতার বিষয়টি নিশ্চিত হবে বলে মন্তব্য করে বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে





