আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন জনগণের অধিকার ফিরে পেতে আন্দোলন করব, পারলে আপনি হাত-পা কাটতে রাজপথে আসেন। কিন্তু মনে রাখবেন হাত-পা কাটতে আসলে, জনগণ আপনার মাথা ফাটাতে দ্বিধাবোধ করবে না।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মৎসজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গুম ও হত্যার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকারের একদলীয় শাসনে দেশের গণতন্ত্র নির্বাসনে চলে গেছে। আন্দোলনের মাধ্যমেই জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা হবে।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা অবৈধ উপায়ে ক্ষমতায় রয়েছেন ভালো কথা। কিন্তু রাজনৈতিক পরিভাষায় কথা বলুন, সন্ত্রাসী ভাষায় বলা বন্ধ করুন।
আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, জাতীয়তাবাদী মৎসজীবী দলের সাধারন সম্পাদক মিলন মেহেদী প্রমুখ ।
[b]ঢাকা, এমএইচ, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
হাত-পা কাটতে আসলে মাথা ফেটে যেতে পারে: নোমান
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন জনগণের অধিকার ফিরে পেতে আন্দোলন করব, পারলে আপনি হাত-পা কাটতে রাজপথে আসেন।





