প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনকালে বিএনপি-জামায়াতের নাশকতা রোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাপক ভূমিকা পালন করেছে।
কালিয়াকৈরে সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৪তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা প্রতিশ্রুতি অনুযায়ী দেশের জন্য কাজ করে যাবো।
এসময় প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের সন্ত্রাস মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর আগমনে সফিপুরকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সমাবেশে যোগ দিতে সারাদেশ থেকে প্রায় ৫ হাজার আনসার ভিডিপি সদস্য সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে সমবেত হয়েছেন।
প্রসঙ্গত, ১৯৮০ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী গঠন করা হয়। প্রতিবছর এ দিনে বাহিনীটির সমাবেশ অনুষ্ঠিত হয়।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]