অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদসহ ২০ দলের আটক নেতা-কর্মীদের মুক্তি এবং গুম, খুন, অপহরণ, নির্যাতন ও গ্রেফতার বন্ধের দাবিতে দেশব্যাপী বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে চলছে টানা ৭২ ঘণ্টার হরতাল।
রোববার (২২ মার্চ) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বুধবার (২৫ মার্চ) সকাল ৬টা পর্যন্ত।
হরতাল শুরুর আগে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পেট্রোলবোমার বিস্ফোরণে ঘটনা ঘটেছে।
এরমধ্যে মাগুরায় একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করায় নয় শ্রমিক দগ্ধ হয়েছেন। এরমধ্যে মারা গেছেন একজন।
হরতালে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার (২১ মার্চ) বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক বিবৃতে এই হরতাল ঘোষণা করা হয়।
এ ঘোষণার মাধ্যমে টানা ৮ সপ্তাহ ধরে শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন বাদে সব কর্মদিবসে হরতাল কর্মসূচি পালন করে আসছে সরকার বিরোধী এ জোট।
জেএ





