বর্তমানে চাল আমদানির পরিবর্তে রফতানি করা হচ্ছে জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন,খাদ্য নিরাপত্তার স্বার্থে সরকার সারে ভর্তুকি দিচ্ছে। প্রতি কেজি ইউরিয়া,টিএসপি,ডিএপি ও এমওপি সারে যথাক্রমে ২৪,১৮,১৮ ও ২৫ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে।
শনিবার দুপুরে রাজধানীর বেইলী রোড অফিসার্স ক্লাবে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)এর ২০তম বার্ষিক সাধারণ সভায় এ কথা জানান তিনি।
তিনি বলেন, গত ছয়টি পিক সিজনে দেশের কোথাও সারের কোনো সংকট হয়নি। এক সময় সারের জন্য কৃষকরা আন্দোলন করেছেন,জীবনও দিয়েছিলেন। বর্তমানে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সার ব্যবসায়ী সুলভ মূল্যে সার পাচ্ছে।
মন্ত্রী জানান, সারের সুষ্ঠু বিতরণ ও ব্যবস্থাপনায় বিসিআইসি নিযুক্ত ৫ হাজার ৩০০ ডিলার ও ৪৫ হাজার খুচরা বিক্রেতা জড়িত।
বিএফএ’র সভাপতি কামরুল আশরাফ খান পোটনের সভাপতিত্বে বক্তব্য দেন শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ,এফবিসিসিআই’র সহ-সভাপতি হেলাল উদ্দিন,বিএফএ’র পরিচালক মো.শওকত চৌধুরী,মো.আবদুস সালাম খান প্রমুখ।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
'চাল আমদানির নয়, রফতানি হচ্ছে'
বর্তমানে চাল আমদানির পরিবর্তে রফতানি করা হচ্ছে জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন,খাদ্য নিরাপত্তার স্বার্থে সরকার সারে ভর্তুকি দিচ্ছে। প্রতি কেজি ইউরিয়া,টিএসপি,ডিএপি





