ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী বলেছেন, দেশের পরিস্থিতি ক্রমেই অরাজকতার দিকে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, রাজনৈতিক প্রতি হিংসা ও অবাধ দূুর্নিতী দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। দেশের মানুষ এ অবস্থা থেকে পরিত্রাণ চাই।

তিনি বলেন, ইসলামকে রাষ্ট্রীয় ভাবে কায়েম করলেই কেবল দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। কেননা আমাদের রাজনৈতিক নেতাদের আদর্শিক ও নৈতিক অধ:পতনের কারণেই আজ দেশের পরিস্থিাত এত ভয়াবহ। তিনি আরও বলেন, ইসলাম শুধু ব্যক্তি জীবনে পালনের বিষয় নয়, নামাজ রোজা হজ যাকাতের মতো দ্বীন কায়েমের চেষ্টা করাও ফরজ ইবাদত।

তিনি আজ বৃহস্পতিবার সকালে ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার কাউন্সিল সম্মেলনে প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন, ঢাকা কমিউনিটি সেন্টারে সংগঠনের জেলা আমির আলহাজ আবদুল বরী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির, মওলানা রুহুল আমীন, জয়েন্ট সেক্রেটারি মোস্তফা তারেকুল হাসান, জেলা শাখার নায়েবে আমির মওলানা আমজাদ হোসাইন, জেলা শাখার সাধারণ সম্পাদক এড. শহীদৃুল ইসলামসহ জেলা ও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।

এসএইচ